শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, তিন বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেকে কটুক্তির প্রতিবাদে ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজারের ধানহাটিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রায় ১০ হাজার নেতাকর্মীর সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে স্লোগানে স্লোগানে মুখে মূখে জোয়ার উঠেছে,ঝিনাইগাতীর নেতা সবার প্রিয় আমিনুল ইসলাম বাদশা ভাই। ঝিনাইগাতী বিএনপি’তে আর কোনও বিকল্প নাই।
ইউপি চেয়ারম্যান ও কাংশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা সারোয়ার বাহাদুর লাল, উপজেলা উলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মঞ্জুরুল হক, সাবেক ছাত্র নেতা জহুরুল হক জনি, উপজেলা কৃষক দলের সভাপতি সোলতান আহম্মেদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক হাসিন আরমান মাসুদ, ধানশাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি খাইরুল ইসলাম, হাতিবান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আল মামুন, ব্যবসায়ী লুৎফর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদ ও ৩১ দফা দাবী বাস্তবায়নে উপস্থিত সকলকে আহবান করেন। সেইসাথে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুরোধ করেন।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments