বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: “জাতীয় সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন ও গবেষণায় অগ্রগতি অর্জন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব (আরইউইসি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তিনি একথা বলেন।
আজ শনিবার রাবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ এই সম্মেলনে কী-নোট স্পিকার হিসেবে বক্তৃতা রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য এই সম্মেলনের সাফল্য প্রত্যাশা করে এটি নিয়মিত অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সম্মেলনের সম্পাদক আঞ্জুম তাসনিম তটিনী স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের সভাপতি রায়হানা মালিক সেজুতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments