স্টাফ রিপোর্টার: নারীর মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি)। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, বৈষম্য, সহিংসতা এবং সামাজিক চাপের অভিজ্ঞতা প্রায়ই নারী ও কিশোরীদের উপর গভীর মানসিক প্রভাব ফেলে, যা মোকাবেলায় কার্যকর মনোসামাজিক সহায়তা অপরিহার্য।
আজ রবিবার রাজধানীর সেগুনাবাগিচা কার্যালয় চত্বরে মানববন্ধন চলাকালে এইচআরডিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুল হক বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী লিঙ্গ সমতার অঙ্গীকারের প্রতীক হলেও, অনেক নারী এখনও ন্যায় প্রাপ্তি ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে বাধার সম্মুখীন, তাই প্রতিটি স্থানে নারীর মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
এইচআরডিসির বোর্ড সদস্য সিমান্ত সিরাজ বলেন, ন্যায়, মর্যাদা এবং সহিংসতা থেকে সুরক্ষা নিশ্চিত করা একটি যৌথ অগ্রাধিকার হিসেবে থাকা উচিত। ট্রমা, বৈষম্য বা সামাজিক পৃষ্ঠপোষকতার অভাবে ভুগছেন যারা, তাদের জন্য মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তার জন্য সমর্থনমূলক পরিবেশ তৈরি করার গুরুত্ব তুলে ধরেন তিনি।
এইচআরডিসির মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক বিভাগের পরিচালক মো. জিয়ানুর কবির নারীর নিরাপত্তা সুরক্ষার গুরুত্বারোপ করেন। তিনি নারীর অধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে দিবসটি উপলক্ষে এইচআরডিসি’র উদ্যোগে সাভারে জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে আলোচনা সভা ও অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments