স্টাফ রিপোটার: পল্টন, রমনা, মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় দায়েরকৃত ১২টি নাশকতা মামলায় আগাম জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
রবিবার দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।
আব্দুস সালামের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে রাজধানীর পল্টন, রমনা , মতিঝিল এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মুঞ্জুর করেন।
অন্যদিকে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জৈষ্ঠ্য সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসনের বাকি ১ টি মামলাও আগাম জামিন মঞ্জুর হয়।
বিএনপি নেতা আব্দুস সালাম ও ইশরাক হোসন সবকয়টি মামলায় আগাম জামিন পেলেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments