রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বানারীপাড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে । মঙ্গলবার (৬ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়িতে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে সাড়ে ৮ লাখ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি ভেঙে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments