নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক সুরক্ষার আওতাধীন পঞ্চগড়ের আটোয়ারীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ৫ হাজার সুবিধাভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি’র সভাপতিত্বে ৫ নভেম্বর দুপুরে পরিষদ সম্মূখে অবস্থিত বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান। দেশের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখার স্বার্থে আবারো সকলকে নৌকার পক্ষে অবস্থানের আহব্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিলুর রেজা মানিকের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সহ সভাপতি ছত্রনাথ পাল, মহিলা ইউপি সদস্য যশোদা রানী ও সুবিধাভোগী মোঃ দবিরুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, উপজেলার সবচেয়ে বড় এই ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার এবং বর্তমান সরকারের আমলে সর্বমোট ৪৮৫৫ টি পরিবার সরকার প্রদত্ব বিভিন্ন সুবিধা ভোগ করছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments