ডেস্ক রিপোর্ট: ২৪ আগস্ট ২০২৪, ২৯ তম নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১৯৯৫ সালের ২৩ আগস্ট ইয়াসমিন ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাতে পুলিশ কর্তৃক ধর্ষিত ও হত্যার শিকার হয়েছিল। পরেরদিন দিনাজপুরে প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে ৭ জন সংগ্রামী মানুষকে। এরপর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার ও পুলিশ প্রশাসনের কোন অপচেষ্টাই আন্দোলন নস্যাৎ করতে পারেনি। আন্দোলনের প্রেক্ষিতে ১৯৯৭ সালে বিচারে ধর্ষক ও খুনিদের ফাঁসির রায় এবং ২০০৪ সালে তা কার্যকর হয়। ইয়াসমিন ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন ও বিচারের রায় মানুষের মনে এক প্রতিবাদী চেতনার জন্ম দেয়। এই আন্দোলন এবং হত্যার স্মরণে প্রতিবছর ২৪ আগস্ট পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ আগস্ট ২০২৪, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ঢাকা নগরের ইনচার্জ নিখিল দাস, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক শরীফা আক্তার, দপ্তর সম্পাদক লাবনী আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সুস্মিতা মরিয়ম, মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ^বিদ্যালয়ের সংগঠক অদিতি ইসলাম। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নগরের সদস্য ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর ধরে জনগণের উপর চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করেছে এদেশের জনগণ। শত শত মানুষ জীবন দিয়েছে আর হাজার হাজার মানুষ আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছে। স্বৈরাচারী সরকার ক্ষমতায় টিকে থাকার উন্মত্ততায় এই রাষ্ট্রীয় হত্যাকান্ড সংগঠিত করেছে। অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে সকল হত্যাকান্ডের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে, হতাহতের তালিকা প্রকাশ করতে হবে এবং নিহত ও আহত ছাত্র-শ্রমিক-জনতাকে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হ ...
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
সব মন্তব্য
No Comments