মোংলা থেকে মো. নূর আলমঃ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১তম আবির্ভাব উপলক্ষে মোরেলগঞ্জের গুরুচাঁদ ঠাকুরের শ্রীধাম লক্ষ্মীখালীতে ১৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে জমে উঠেছে শততম বারুণী স্নান ও মতুয়া মেলা। দেশের বিভিন্ন জেলা ও ভারতের কয়েকটি অঞ্চল থেকে ৪ শতাধিক দল এবারের স্নান উৎসবে অংশ নিয়েছেন বলে শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনশীন সেবাইত মতুয়াচার্য শ্রী সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।
এই স্নান উৎসব কে কেন্দ্র করে প্রতি বছর শ্রীধাম লক্ষ্মীখালীতে মতুয়া মতাদর্শী ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক এখানে সমবেত হন। ফলে এই বারুণী স্নান উৎসব পরিণত হয় মেলায়। তিথি অনুযায়ী পূণ্যস্ন্যান শেষ হলেও ৩ দিন ধরে চলতে থাকে মেলা। ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মতুয়া মেলা পরিদর্শন করেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম), মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র বাগেরহাট জেলা আহবায়ক বিশিষ্ট সাংবাদিক নুর আলম শেখ, ইউএনও পত্নী, বাপা নেতা হাছিব সরদার প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম আরিফুল হক ও উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এর আগে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার সেখানে গেলে মাতুয়া ভক্তবৃন্দ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ইউএনও ও তার পত্নীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাতুয়া গোষ্ঠী ও জিউধরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা। এসময় অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শ্রীধাম লক্ষ্মীখালির গদিনশীন সভাপতি শ্রী সাগর সাধু ঠাকুর।
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
সব মন্তব্য
No Comments