ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা চলে সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। পুলিশ ও স্থাণীয়রা জানায়, রমজানের শেষ দিকে। তেরকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ উঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই চুরির সাথে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই নিয়ে সংঘর্ষ জড়ায় চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও। গতকাল মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতায়র আশংকায় রয়েছে গ্রামবাসী।
স্থানীয়রা আরো জানায়, সংঘর্ষের ভয়াবহতা আরো বাড়ে এই দুই গোষ্ঠীর পক্ষ নিয়ে মঙ্গলের গোষ্ঠী, সরদার বাড়ি ও হাজী বাড়ির লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায়। ধানি জমি, ভিটা বাড়িসহ সড়কের উপর চলে এই সংঘর্ষ। বৃষ্টির মত ছোঁড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর লুটপাটসহ আগুন দেওয়া হয়। এ সময় ৩০ জন আহত হয়। সরাইল থানার উপ-পরিদর্শক এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় চারজনকে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী। এই ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
পিরোজপুর অফিস: পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার ...
পিরোজপুর অফিস :: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা নির্বাহী কমিটির (২০২৬-২০২৮ টার্ম) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর গঠিত কমিটি গত ৮ জুন আইডিইবি কেন্দ্রীয় ...
সব মন্তব্য
No Comments