স্টাফ রিপোর্টার: সীমান্তে কোন ধরনের ছাড় দেয়া হবে না, সর্বশক্তি দিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী। সীমান্তে করিডোরের মতো স্পর্শকাতর ইস্যুতে সেনাবাহিনী জড়াবে না। সার্বভৌমত্ব ইস্যুতে এক জীবনের এক বিন্দু শক্তি থাকতে ছাড় নয়। আর আরাকানকে স্বীকৃতি দেয়ার অবস্থা নেই। সেটা একটি আনঅথোরাইজডো সংগঠন।
সোমবার ( ২৬ মে ) সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানালো সেনাসদর। সেনাবাহিনী জানিয়ে দিরো, আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর সরাসরি কোন যোগাযোগ নেই। সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিংফিংয়ে বলা হয়, আমাদের যতক্ষণ শক্তি থাকবে সীমান্তে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব। আরসা বাহিনী অস্ত্র নিয়ে টহল দিচ্ছে। এটা উদ্বেগের বিষয়। সীমান্ত পরিস্থিতি এখন বেশ সংবেদনশীল, আমরা সতর্ক আছি। এছাড়াও মব তৈরীর বিষয়ে হুঁশিয়ার উচ্চারণ করে ব্রিফিংয়ে বলা হয়, কেউ মব তৈরী করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনা বাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
পর্বত্য চট্গ্রামের সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) , যা বম পার্টি নামেও পরিচিত। এই সংগঠনের সদস্যদের পোশাক উদ্ধারের বলা হয়, কুকি চীনের (কেএনএফ) ৩০ হাজার পোষাক পাওয়া গেছে, এটা সামাজিক মাধ্যমে এসেছে; এটা বস্তুনিষ্ঠ। আমরা বিষয়টি আমলে নিয়েছি। খুঁজে দেখার কাজ করছি। বম সম্প্রদায়ের মানুষই আছে ১২,০০০। তাই এই ৩০,০০০ পোশাক এই সংগঠনের কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments