তরিকুল ইসলাম : ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে সোমবার (০৭ আগষ্ট) সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সেমিনার কক্ষে শিক্ষার্থীদের নিয়ে “মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য” শীর্ষক এক সচেতনতা কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার বলেন, ছাত্র-ছাত্রীদের পারিবারিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে ভালো থাকার জন্য সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
এ সময় শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন, যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ আসলাম হোসেন।
অনুষ্ঠানে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট এবং ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধিনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী।
কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মহসীন উদ্দিনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর এবং ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের সেন্টার ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম। এছাড়াও এম এম কলেজের ২৫০ শিক্ষার্থী সেমিনারে অংশ্যগ্রহণ করে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments