বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরকারের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB-PBS একীভূতকরণ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক / অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর ২০২৪) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এজিএম অ্যাডমিন ক্লিংটন তালুকদার, এজিএম ইলেকট্রিশিয়ান সাকিব হোসেন সহ মৌলভীবাজার জেলার পল্লী বিদ্যুতের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা অপকর্ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন। তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। পল্লী বিদ্যুতের সেবা জনগণের কাছে নিরবিচ্ছিন্নভাবে প্রদানে তাদের দাবি-দাওয়া বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন তারা।
এ সময় দুই দফা দাবি ও নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে হয়রানি করা ও পল্লী বিদুৎ খাতে অস্থিরতা, পল্লী বিদ্যুৎ সংস্কার ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করায় বিআরইবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানানো হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবিসমূহের ও বিআরইবি কর্তৃক কর্মকর্তাদের ওপর বিভাগীয় শাস্তি ও মামলা বন্ধ না করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বিআরইবি ঘেরাও, ঢাকা লংমার্চ করে তাদের অধিকার আদায় করবেন বলে জানান তারা।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments