বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশে নারী উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিতে তথ্য-প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেছেন, নিজেদের নিরাপত্তা ও মর্যাদা সমুন্নত রাখতে নারী শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকমের সাইবার ক্রাইম এবং প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের যথাযথ সহায়তা প্রদানের জন্য তিনি প্রযুক্তিবিদ, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে গতকাল ১২ মার্চ রবিবার সন্ধ্যায় ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং প্রভোস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ডের সদস্য ও হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ড. ফারজানা আহমেদ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত ফাতেমা ইকবালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের উন্নয়ন ও অগ্রগতি দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী বিভিন্ন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বিশে^ সম্মানজনক অবস্থান অর্জন করেছে। তিনি আরও বলেন, আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ^বিদ্যালয়ের কোন নারী শিক্ষার্থীর শিক্ষা জীবন, সামাজিক সুরক্ষা ও মর্যাদা যাতে ক্ষুন্ন না হয়, সে ব্যাপারে প্রশাসন ও অ্যালামনাইদের সমন্বিতভাবে কাজ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে তথ্য-প্রযুক্তি ও জ্ঞান নির্ভর দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এবছর ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ২১ জনকে ফাতেমা ইকবাল ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১১ জনকে প্রভোস্ট বৃত্তি প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments