সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বিজয় দিবসের অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিলেন। এসময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্য মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে চড় মারেন মেয়র।
শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ অভিযোগ করে ঢাকা নিউজকে বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তাকে উপস্থাপকের দায়িত্ব দেয়। তাকে একটি তালিকাও দেয়া হয়। তালিকায় পৌরসভার নামটি ছিল পাঁচ নম্বরে। তালিকা অনুযায়ী তিনি নামগুলো ঘোষণা করছিলেন। পাঁচ নম্বরে পৌরসভার নাম ঘোষণা করায় মেয়র প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সবার সামনে তাকে চড় মারেন।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ঢাকা নিউজকে বলেন, ‘পৌরসভা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। অথচ পৌরসভার নাম যদি অফিসার্স ক্লাবের পরে দেওয়া হয় তাহলে যে উপস্থাপনা করছেন তিনি মুর্খ ছাড়া আর কি হতে পারে। লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে থাপ্পর মারিনি, শুধু প্রতিবাদ করেছি।’
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ঢাকা নিউজকে বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি মেয়র আমাকে জানাতে পারতেন, কিন্তু সবার সামনে একজন সরকারি কর্মকর্তাকে এভাবে লাঞ্ছিত করা মোটেও উচিত হয়নি। আমি একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি জেলা প্রশাসক বরাবর ফরোয়ার্ড করা হয়েছে।’
ডেস্ক রিপোর্ট: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যতদিন টিকে থ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব স্তরের সিলেবাস সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকে ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
সব মন্তব্য
No Comments