ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশ ও কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ডের ১২৫টি কেন্দ্রের ৬৩১টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহন। নির্বাচন চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্চন সমন্বয়কারী হালিমা খাতুন জানান, জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নিবার্চন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অফিসারসহ ৮১৬জন পুলিশ, ৫ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব এবং ২১২৫জন আনসার দায়িত্ব পালন করে।
নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে বিভিন্ন রাজনৈতিকদল ও নির্দলীয় প্রার্থীসহ ৬০ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১৬৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments