রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ প্রার্থীতা বাতিল করেন। বুধবার (১০ নভেম্বর) বিকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী নাসির উদ্দিনের আবেদন শুনানি শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই বিষয়ে মঙ্গলবারও শুনানী হয় পরে তা মুলতবি করে বুধবার বিকালে পরবর্তী শুনানীর দিন ধার্য্য করা হয়। এসময় উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির থাকতে বলা হয়।
এ বিষয়ে আপিলকারীর পক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছত্তার মোল্লার প্রার্থীতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো: নাসির উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন। বুধবার আপিল শুনানি শেষে আবদুস ছত্তার মোল্লা এক নারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা বলে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
জানা গেছে, আবদুস ছত্তার মোল্লা বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি এলাকার জুলেখা নামের এক নারীর হত্যা মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী। এই মামলায় তিনি ২ বছরেরও অধীক সময় কারাবন্দি ছিলেন। উচ্চ আদালতে আপিলের প্রেক্ষিতে আবদুস ছত্তার মোল্লা জামিনে রয়েছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় আইনীভাবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেনা আবদুস ছত্তার মোল্লা এমন দাবী করে আবেদন করেন প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: নাসির উদ্দিন।
শুনানীতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস, উজিরপুর উপজেলা নির্বাচন কমকর্তা মুহাম্মদ আঃ রশিদ শেখ সহ বরিশাল আইনজীবী সমিতির অর্ধশতাধিক আইনজীবী। এসময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ নৌকার প্রার্থী আবদুস ছত্তার মোল্লা, অভিযোগকারী স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনসহ অপর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর গুঠিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments