রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসটি দীর্ঘ ১৩ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। দূরদূরান্তের এলাকাসহ বিভিন্ন উপজেলা থেকে এ সরকারি উচ্চ বিদ্যালয়ে গরিব মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন। ছাত্রাবাসটি পরিত্যক্ত ও বন্ধ হওয়ায় অনেক গরিব মেধাবী-শিক্ষার্থীদের জন্য ভাড়া বাড়িতে ও মেসে থাকা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে পরিত্যক্ত হোস্টেল নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যম নিউজ প্রকাশিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেল টি সংস্থার ও মেরামত সহ আধুনিক ভাবে তৈরী করত পুনরায় চালুর জন্য বিগত ২০/০৭/২০২৩ ইং তারিখে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে রিপ্রেজেন্টেশন প্রেরণ করেন। কিন্তু, ছাত্র হোস্টেলের কাজ শুরু না করায় অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) এর পক্ষে অ্যাডভোকেট হুমায়ুন কবির সরকার ২৭/০৭/২০২৩ ইং তারিখে জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করেন।
অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) ও সহযোগী অ্যাডভোকেট এরশাদ উল্লাহ জানান যে,জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেলটি চালুর জন্য রিপ্রেজেন্টেশন ও জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করা হয়েছে। হোস্টেলটি মেরামত ও সংস্কার সহ চালুর জন্য কাজ দ্রুত শুরু করা না হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ছাত্র হোস্টেলটি চালুর জন্য রীট পিটিশন দায়ের করে শুনানি করা হবে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদল (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলেসহ দুজন গুরুতর আহত হয়েছেন।রোববার ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সভাপতি মোহাম্মদ বা ...
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
সব মন্তব্য
No Comments