ইবি প্রতিনিধি : বহিরাগত যাত্রী তুলতে মানা করায় বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার ও হেলপার কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের নিয়মিত ছাত্র।
রবিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে মজমপুর থেকে 'নিউ এসবি সুপার ডিলাক্স' যার নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ব ১৪৭৪৯৫) নামে একটি বাসে উঠি। বাসে উঠার পর দেখতে পায় তারা বহিরাগত যাত্রীদের কে বাসে তুলছে, পরে আমি বহিরাগতদের তুলতে নিষেধ করি এবং দ্রুত গাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে বাসের হেলপার আমাকে খুব অশ্লীল ভাষায় আমার বাবা-মা তুলে গালাগালি শুরু করেন। এবং এক পর্যায়ে আমাকে জোর করে বাস থেকে নামিয়ে দেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সানি আহমেদ মিথুনের সাথে যোগাযোগ করলে বলেন, বাসে ওঠে দেখি বহিরাগত, তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য বললে অশালীন ভাষায় গালি দেয় এবং পরে ডকুমেন্টস হিসেবে ভিডিও করতে গেলে ড্রাইভার ও হেলপার ধরে মারধর করে। এই বিষয়ে অভিযোগ পত্র দেওয়া হয়েছে। এখন কী করব বুঝতে পারছি না। আমি মানসিক ভাবে আক্রান্ত।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে একটা অভিযোগ পত্র এসেছে। ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে কাল সকালে বসব। সত্যতা খুঁজে পেলে ব্যবস্থা নেওয়া হবে। এখন পরবর্তী কার্যক্রমের জন্য অপেক্ষা করতেছি।
এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর আমি ড্রাইভারের সাথে কথা বলেছি এবং তাকে আমি চার্জ করেছি। এই ড্রাইভার আর আমাদের ক্যাম্পাসে ঢুকবে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পূনরায় ঘটলে আমরা কঠোর থেকে কঠোরতার সিদ্ধান্ত নিবো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments