বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি থানার জাসদের যৌথ প্রতিনিধি সভায় গ্রিন ভিউ কনভেনশন হলে বুধবার অনুষ্ঠিত হয়। সভায় জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশবিরোধী সকল চক্রান্ত রুখে দাঁড়াবে জাসদ, ১৪ দলই জাতির কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের শেষ ভরসা। থানা প্রতিদিন সভায় সভাপতিত্ব করেন সোনাইমুড়ি থানা জাসদের আহবায়ক কাজী শামসুদ্দিন হেলাল, সভা পরিচালনা করেন যুগ্ম-আহবায়ক আবু তালেব নয়ন, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদের কোষাধ্যক্ষ মোঃ মনির হোসেন ,কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ সুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক বকশি, জেলা কমিটির আহবায়ক নুর আলম চৌধুরী পারভেজ,যুগ্ন আহবায়ক,ফারুক আল ফয়সাল, এস এম রহিমুল্লাহ, জেলা সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চাটখিল থানা জাসদ সভাপতি মিজান শেখ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী রানা, সোনাইমুড়ি থানা জাসদ যুগ্ম আহবায়ক নুর আলম চৌধুরী , নেতা নূরনবী চৌধুরী প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments