স্টাফ রিপোর্টার:আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি (১১৭ ভোলা-৩) এবং ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি (১৫৭ নেত্রকোণা-১) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের নিকট শপথ গ্রহণ করেন।
এর আগে অধিবেশনের কার্যক্রম পরিচালনার জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। তাঁর সভাপতিত্বে সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পীকার ও ডেপুটি স্পীকার নির্বাচিত হন।
জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৮ ও ৯ অনুযায়ী চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি স্পীকার এর নাম প্রস্তাব করেন এবং রকিবুল ইসলাম, এমপি উক্ত প্রস্তাব সমর্থন করেন। একইভাবে, ডেপুটি স্পীকার এর নাম প্রস্তাব করেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি এবং উক্ত প্রস্তাবটি সমর্থন করেন এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি।
উল্লেখ্য, রাষ্ট্রপতি সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান। এই শপথের মাধ্যমে নবনির্বাচিত স্পীকার ও ডেপুটি স্পীকার তাদের দায়িত্ব গ্রহণ করেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments