বিশেষ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মেজর মো. আবদুল হাই’সহ (অব.) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ ধারণ, আলোচনা অনুষ্ঠান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল, খাবার বিতরণ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ ও চিত্র প্রদর্শনী। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার । পরে তিনি রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী ফিতা কেটে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার সহ শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রদর্শনীর ছবি দেখেন উপাচার্য।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে ও আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু'র এ আলোকচিত্র প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments