গোবিপ্রবি প্রতিনিধি: পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং পরিবেশ বিজ্ঞান ক্লাব সম্প্রতি “এনভায়রনমেন্টাল ডিবেট কম্পিটিশন – ২০২৫” আয়োজন করেছে।
কেবল কথার লড়াই নয়, বরং বিবেকের যুক্তি, তথ্য ও নৈতিকতা একত্র হয়ে পরিবেশ ও টেকসই উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা নির্মাণই ছিলো এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়,বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে মারা যাওয়া অত্র বিভাগের দুইজন অকাল প্রয়াত শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া এবং তাসপিয়া জাহান ঋতুকে।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪ টি দল।
১ম দিন (২৫ জুলাই, ২০২৫)
ট্যাব পদ্ধতিতে দিনব্যাপী ডিবেট:
১৪টি টিমকে নিয়ে ট্যাব পদ্ধতিতে দিনব্যাপী ডিবেট আয়োজন করা হয়। প্রতিটি টিম তিন রাউন্ড করে ডিবেট করে। প্রথম রাউন্ডে ৬টি হাউজে দক্ষ বিচারকবৃন্দ ডিবেটগুলো পরিচালনা করেন। ২টি টিম সরাসরি সেমি ফাইনাল এবং ৪ টি টিম প্রি-সেমির জন্য উত্তীর্ণ হয়। উক্ত দিনেই প্রি-সেমি রাউন্ড অনুষ্ঠিত হয়।
২য় দিন এবং ফাইনাল রাউন্ড (৯ আগস্ট, ২০২৫)
সকাল ৯ টায় ২য় দিনের কার্যক্রম অর্থাৎ সেমি ফাইনাল শুরু হয়। প্রধান বিচারক হিসেবে ছিলেন পার্থ প্রতিম ব্রহ্ম, সাবেক সাধারণ সম্পাদক, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি এবং অতিথি বিচারক হিসেবে ছিলেন ইজাজ রহমান, সাবেক সভাপতি, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ডে Agriculture Debating Club এর Harberium Of ADC টিমকে হারিয়ে বিজয়ী হয় Law Debating Club এর Lex Loquitur টিম।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড.মো. রাশেদুজ্জামান পবিত্র, চেয়ারম্যান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান ও গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর ড. মো.রাজিউর রহমান, গোবিপ্রোবি ডিবেটিং সোসাইটির এডভাইজার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মো: আবু সালেহ, পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শারমিন আক্তার এবং শামসুর রাহমান রঞ্জু।
উক্ত আয়োজনের আহ্বায়ক ছিলেন নাঈমা সুলতানা, অ্যাফেয়ার্স সেক্রেটারি, এনভায়রনমেন্টাল সায়েন্স ক্লাব এবং টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন মো: ইমন হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি, গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ বিজ্ঞান ক্লাব,গোবিপ্রবি - এর সভাপতি শিহাব বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদ চৌধুরী।
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
সব মন্তব্য
No Comments