রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে নামজারি ও মিসকেসের প্রতিবেদন দেওয়ার জন্য দুই কলেজ শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষের ওই এক লাখ টাকা আদায় করে দিতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২০ মে) বরিশাল জেলা প্রশাসকের কাছে বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম আকন লিখিত আবেদন করেছেন। এতে অভিযোগ করা হয় বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহাম্মদ ওবায়দুর রহমান পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আকনদের পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি ওয়ারিশদের নামে তিনটি নামজারির জন্য ৭৫ হাজার এবং পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনগংদের ৫/২০২৩-২৪ (১৫০ ধারা) নং মিস কেসের প্রতিবেদনের জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা দুইজনের কাছ থেকে একসঙ্গে এক হাজার টাকার নোটের মোট এক লাখ টাকা ঘুষ নেন। গত বছরের ২৮ ডিসেম্বর বিকাল ৩টার সময় অফিসে বসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ওই এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সেখানে থাকা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেন দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ওই দুই. কলেজ শিক্ষক জানতে পারেন নামজারির জন্য সরকারি ফি মাত্র ১১৭০ টাকা এবং মিসকেসের জন্য সরকারি কোন খরচ নেই। ফলে তারা ঘুষের ওই টাকা ফেরত পেতে এবং ঘুষ নেওয়ার অপরাধে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে এ লিখিত অভিযোগ করেন। এছাড়াও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে বানারীপাড়ার সন্ধ্যা নদীর চরসহ বহু সরকারি খাস সম্পত্তি লাখ লাখ টাকার বিনিময়ে ব্যক্তিমালিকানায় রেকর্ড করে দিয়ে দাখিলা দেওয়ার অভিযোগ রয়েছে। তার ঘুষ বানিজ্যের বিষয়টি ওপেন সিক্রেট। ভূক্তভোগীসহ এলাকার মানুষের মুখে মুখে তার ঘুষ নেওয়ার বিষয় আলোচিত হচ্ছে। তার কার্যালয়টি কার্যত জনহয়রাণি ও অনিয়ম- দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
বানারীপাড়া নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন নূসরাত বলেন,জেলা প্রশাসক মহোদয় লিখিত ওই অভিযোগের কপি তার কাছে পাঠালে তিনি এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ ব্যপারে অভিযুক্ত বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে বলৎকারেরে অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল বাশার (৩৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের দুধস ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে রাতে স্ত্রীর হাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক (৩০)। পেটে ব্যথা ও বমি শুরু হলে পরিবারের সদস্যদের জানান, তিনি বিষ খেয়েছেন বলে মনে হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর উন্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: ডিএমপির মিডিয়া অ ...
সব মন্তব্য
No Comments