আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার ভারতের মেঘালয় ঘেসা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী শাড়ি ও সার্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নলকুরা ইউনিয়নের ধারাপানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় আক্তার নামে এক ব্যক্তির বাড়ির পাশে খরের পাল্লার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ সার্টের কাপড় জব্দ করা হয়।
বিজিবি’র নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। জব্দকৃত কাপড়গুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও পলাতকদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments