স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ৪ জুনের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৫ মে) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
বুধবার ( ২১ মে ) সকাল ৮টা থেকে ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট পাওয়া যায়। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয় রেলওয়ের পূর্বঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকেট। এবারও রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৭দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্তনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ টিকেট বিক্রি হয় ২১ মে , ১ জুনের টিকেট বিক্রি হয় ২২ মে, ২ জুনের টিকেট বিক্রি হয় ২৩ মে, ৩ জুনের টিকেট বিক্রি হয় ২৪ মে, ৪ জুনের টিকেট বিক্রি হচ্ছে আজ ২৫ মে, ৫ জুনের টিকেট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে ।
ঈদ যাত্রার অগ্রিম টিকেট একজন যাত্রী একবার কিনতে পারবেন এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। তবে কোন টিকেট রিফান্ড করা যাবে না।
স্টাফ রিপোর্টার: গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১২৭৯ জন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্র ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
সব মন্তব্য
No Comments