নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার( ০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আটোয়ারী বাজারস্থ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন জানান, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ম গ্রেডে ১১ জন, ২য় গ্রেডে ৪ জন, ৩য় গ্রেডে ২ জন ও সাধারণ গ্রেডে ৩৭ জন বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ শাহাজাহান, অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,বিশিষ্ট ব্যাবসায়ী হিরু রঞ্জন ঘোষ। আরো বক্তব্য রাখেন মানিক পীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ক্যাম্পাস-২ এর প্রধান শিক্ষক ইতি রাণী, সুখাতি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সালেহা বেগম প্রমুখ। প্রধান অতিথি মাসুদ হাসান বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আজকের বৃত্তি সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিতিশ চন্দ্র বর্মন
যুগ্ন স্পাদক
আটোয়ারী প্রেস ক্লাব,
মোবাইল: ০১৭৪০১৪১৩২৬
ই-মেইল: হরঃরংযফবংঃরহু৩২৬@মসধরষ.পড়স
তারিখ: ০৯/১০/২০২৪ খ্রি:
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের বিভিন্ন শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার( ০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় আটোয়ারী বাজারস্থ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে বিদ্যালয়ের প্রথম হতে পঞ্চম শ্রেণির ৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি সনদ,ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন জানান, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ম গ্রেডে ১১ জন, ২য় গ্রেডে ৪ জন, ৩য় গ্রেডে ২ জন ও সাধারণ গ্রেডে ৩৭ জন বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা মোঃ শাহাজাহান, অন্যান্য উপদেষ্টাদের মধ্যে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিল্লুর হোসেন সরকার,বিশিষ্ট ব্যাবসায়ী হিরু রঞ্জন ঘোষ। আরো বক্তব্য রাখেন মানিক পীর সোনালী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ক্যাম্পাস-২ এর প্রধান শিক্ষক ইতি রাণী, সুখাতি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সালেহা বেগম প্রমুখ। প্রধান অতিথি মাসুদ হাসান বলেন, আজকের এই ক্ষুদে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশের কর্ণধার। একদিন তারাই এ দেশের নেতৃত্ব দিবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর এর জন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, আজকের বৃত্তি সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান আগামী দিনে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি, প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments