আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তরের শহর চিয়াং মাই–এ অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাইগার কিংডম চিয়াং মাই–এ অল্প সময়ের ব্যবধানে ৭২টি বাঘের মৃত্যু হয়েছে। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পার্কটির দুটি শাখায় এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম গণশক্তি–র এক প্রতিবেদনে জানানো হয়, সংক্রামক এক ভাইরাসের প্রভাবে বাঘগুলোর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পার্কের দুই শাখা মিলিয়ে সেখানে ২৪০টির বেশি বাঘ ছিল। সেই হিসাবে মৃত বাঘের সংখ্যা মোট বাঘের প্রায় ৩০ শতাংশের কাছাকাছি।
প্রতিবেদন অনুযায়ী, সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় মৃত বাঘগুলোকে আগুনে দাহ করার পর ছাই মাটি চাপা দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট মহলে ঘটনাটি উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রমণ দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণে না আনলে বিপন্ন প্রজাতির প্রাণীর জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments