ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। ২০ মে শুক্রবার সকালে তার মৃত্যু হয়ে বলে জানিয়েছেন জেলা কারাগারের জেলার মো. দিদারুল আলম। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম নুরুল ইসলাম (৩৮)। তিনি জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। একটি মাদক মামলায় সাজা ভোগ করছিলেন তিনি। জেলার দিদারুল আলম জানান, মাদক মামলায় দেড় বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত ছিলেন নুরুল। গত ১১মে তাকে কারাগারে আনা হয়। শুক্রবার সকালে হঠাৎ অসুস্থবোধ করার কথা অন্য কয়েদিদের জানান নুরুল। কারারক্ষীদের বিষয়টি জানানোর পর তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments