আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে ১ কোটি ১০ লক্ষ টাকার ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড জয়নাল আবেদীন। বন বিভাগসহ অন্যান্য মালিকানা ভূমির কর দীর্ঘদিন যাবত বকেয়া রয়েছিল। এসিল্যান্ড জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমিসেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা হয়। সেইসাথে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিষ্কন্টক রাখতে তিনি ভূমি মালিকদের নিকট ব্যাপক প্রচার প্রচারণাসহ বিভিন্ন সহজিকরণ প্রদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে ভূমি সেবা সপ্তাহ-২০২২ চলাকালীন সময়ে সরকারের রাজস্ব আদায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এসিল্যান্ড জয়নাল আবেদীন গত ১০ মে ২০২০ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝিনাইগাতী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে ছিল তার আন্তরিকতা ও আধুনিক ভূমি সেবা। তিনি দীর্ঘ ২ বছর সফলতার সাথে ঝিনাইগাতী বাসীকে ভূমি সেবা দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে এসিল্যান্ড জয়নাল আবেদীন ঝিনাইগাতী উপজেলা থেকে বদলী হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে যোগদান করবেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
সব মন্তব্য
No Comments