স্টাফ রিপোর্টার: ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
আজ শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট এর (বাড্ডা থানা বনাম উত্তরা পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি এনসিপি নিয়ে আরো বলেন- আওয়ামী লীগের নেতা কর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেফতার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদেরকে দলে নিচ্ছে।
মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল, জাতীয় সংসদের আলোচনা ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা আমিনুল হক। এ প্রসঙ্গে তিনি বলেন, অন্তবর্তী সরকারের ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মত করে করিডোর দেয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না।
নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন- আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা যাদেরকে সরকারে বসিয়েছি তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে।
নির্বাচনের সময় প্রসঙ্গে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে নির্বাচনের জন্য।
এসময় বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মহানগর যুগ্মআহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments