ডেস্ক রিপোর্ট: নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম ( এনবিজেএফ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার স্থানীয় একটি রেস্তোরাঁর মিলনায়তনে আয়োজিত সংগঠনটির বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়। দৈনিক নিউনেশান পত্রিকার সম্পাদক মো: মোকাররম হোসেন সভাপতি ও দৈনিক আনন্দবাজার-এর সম্পাদক মুফদি আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাবেক সভাপতি লুৎফর রহমান, শামসুল হক দুররানী, শেখ এনামুল হক, সদ্য সাবেক সভাপতি মোদাব্বের হোসেন। সাধারণ সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-
সহ সভাপতি জনাব শাহনেওয়াজ দুলাল (সরাসরি) ও গাউসুল আজম বিপু (জিটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল বাসেদ মিয়া (সাবেক বাসস), কোষাধ্যক্ষ সাইফুন্নাহার সুমী (ডেইলি ম্যাসেঞ্জার), দপ্তর সম্পাদক :-পঞ্চায়েত হাবিব (ইনকিলাব ), সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রকি (ভোরের পাতা),
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান, দৈনিক আনন্দাবাজার), তথ্য ও প্রচার সম্পাদক :- এম উমর ফারুক (সংবাদ সারাবেলা) এবং সদস্য এম মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), আনোয়ার উদ্দিন (সাবেক বাসস), আবু ইউসুফ ( দৈনিক সংগ্রাম), শামসুল হক বসুনিয়া আমাদের অর্থনীতি), জামিউল আহসান শিপু (ইত্তেফাক), সুমন মোস্তাফিজ (মোহনা টেলিভিশন), আব্দুল্লাহ আল মামুন (যুগান্তর), আহমেদ মুশফিকা নাজনীন (একুশে টিভি), জিয়া ইসলাম (প্রথম আলো), রুহুল আমীন (ভোরের কাগজ),আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি ), এম জে ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট ) ও আহসান হাবিব সবুজ (ব্রেকিং নিউজ)।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments