আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি : গত কয়েকদিনের অবিরাম বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মহারশি নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে মহারশি নদীর রামেরকুড়া ও খৈলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ির পাশাপাশি সদর বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে বহু মাছের প্রকল্প। আকস্মিক এ বন্যায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, বন্যা মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments