ডেস্ক রিপোর্ট: ১৮৫৭ সালের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল, সোহরাওয়ার্দি, মহানগর মহিলা কলেজ, সেন্ট গ্রেগোরি, সেন্ট ফ্রান্সিস স্কুল এন্ড কলেজ, মুসলিম, ঢাকা কলেজিয়েট, বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং পুরান ঢাকার মানুষের অবসর বিনোদন, অক্সিজেন গ্রহণ ও প্রাতঃভ্রমণের একমাত্র স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে রেস্টুরেন্টসহ যেকোন ধরণের বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি প্রদানের আগে সকাল ১০:৩০ এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন ও পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক মিরুজ্জামান খান মিরু, অন্যতম সদস্য কাজী খসরু, বাহাদুর শাহ্ পার্ক প্রাতঃভ্রমণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments