ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন। আগামী দুই বছরের জন্য উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ড. নাসরীনকে এ নিয়োগদান করেন।
রবিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ডিন অধ্যাপক জনাব মোঃ সাইফুল ইসলামের মেয়াদ ৩০শে জুন, ২০২৪ ইং এ শেষ হওয়ায় আগামী পহেলা জুলাই, ২০২৪ থেকে উক্ত পদে অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন দায়িত্বপালন করবেন। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০) এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দেওয়া হয়েছে। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ের যাত্রার শুরু থেকেই এই ফ্যাকাল্টি ছিল। আমার অগ্রজরা যথাযথভাবে দায়িত্ব পালন করে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। যিনি আজ ডিন হিসেবে দায়িত্ব শেষ করলেন তিনিও আমার শিক্ষক। আমি ১৯৯০-৯১ থেকে এই ফ্যাকাল্টির সাথে যুক্ত। এটা আমার খুবই পরিচিত, পছন্দের ক্ষেত্র। এখানে যেমন এনার্জেটিক নতুন শিক্ষক এসেছেন তেমনি অভিজ্ঞ শিক্ষকরাও রয়েছেন। উভয়ের সমন্বয়ে এই ফ্যাকাল্টিকে আরো এগিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments