বিশ্বিদ্যালয় প্রতিনিধি: ইনজিনিয়ারিং ইউনিভারসিটি স্কুল এন্ড কলেজের ‘ইউসিয়ান বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব’ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (২১-২৩ এপ্রিল, ২০২৫) ১৩তম আন্তঃ স্কুল-কলেজ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলার উদ্বোধনী অনুষ্ঠান গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) সকাল ১১ টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ড. মো. আলমগীর কবীর। এ মেলায় ঢাকা শহরের প্রায় ২৫ টি স্বনামধন্য শিÿা প্রতিষ্ঠান অংশগ্রহণ কওে এবং বিজ্ঞান ও কম্পিউটার প্রজেক্টে মোট ৪৫ টি প্রজেক্ট ডিসপ্লে করা হয়। পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, বাংলা ও ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং শিÿার্থীদের অংশগ্রহণে কুইজ এবং গেইম প্রতিযোগিতা আয়োজন করা হয়
মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) বিকাল ৩:০০ টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাননীয় উপ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমদ। এসময়ে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যÿ জনাব ড. মো. আলমগীর কবীর, সহকারী প্রধান শিÿক জনাব মো. আবুবকর সিদ্দিকী। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments