বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন এবং শিল্পের সাথে সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে বুয়েট শিক্ষকদের দুই কোটি টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবনের সেমিনার কক্ষে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (জওঝঊ) কর্তৃক আয়োজিত "অভ্যন্তরীণ গবেষণা অনুদান (কল আইডি: ২০২৩-০২) প্রদান এবং গবেষণা প্রদর্শনী" শীর্ষক এক অনুষ্ঠানে উক্ত অনুদান প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বাহির হতে সবোর্চ্চ অনুদান আনার জন্য ২০২১-২২ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ($ ২০২.৯৫ লক্ষ) ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ($ ৪৬.৩৩ লক্ষ), (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. মো. এহসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ($ ১৯৮.৫৬ লক্ষ) ও জওঝঊ এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার ($ ৪২.৪৬ লক্ষ) এবং ২০২২-২৩ অর্থবছরে (বিভাগ/ইনস্টিটিউট) পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (ওডঋগ), ($ ২২০.৯৫ লক্ষ) ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ($ ৬৭.৩৬ লক্ষ), (ফ্যাকাল্টিজ) অধ্যাপক ড. এ.কে.এম. সাইফুল ইসলাম (ওডঋগ), ($ ১৬৭.৫৩ লক্ষ) ও অধ্যাপক ড. মুশফিকুস সালেহীনকে (ওডঋগ), ($ ৪৫.৪২ লক্ষ) ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যলয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী জনাব মো. আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব জি এস এম জাফরুল্লাহ, এনডিসি ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। এছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এ. জব্বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (জওঝঊ) এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার।
উল্লেখ্য, বুয়েট রাইজের মাধ্যমে বুয়েটের শিক্ষকদের নিকট হতে ২০২৩ সালে গবেষণা প্রস্তাবনা আহ্বান করে। এতে ২৯টি গবেষণা প্রস্তাবনা জমা পড়ে। সেখান থেকে বাঁছাই করে সময় উপযোগী, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় সহায়ক ১২টি প্রকল্পে অর্থায়ন করা হয়। এই ১২টি প্রকল্পে আন্ডারগ্রাজুয়েট বা পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী হতে অন্তত ১ জন করে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাজ করবে।
বুয়েটের ডিনবৃন্দ, বিভিন্ন পরিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments