টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নে পংবাইজোড়া থেকে ভায়া লাড়ুগ্রাম হয়ে পংবরটিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন সড়ক ২ মাসের মধ্যে নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ঠিকাদার প্রতিষ্ঠান সাহেরা বিল্ডার্স। সোমবার (৯ অক্টোবর) দুপুরে ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১১৫০ মিটার দৈর্ঘ্যের এই নতুন সড়ক সরাসরি পরিদর্শন করেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। তিনি পুরো সড়ক পরিদর্শন শেষে এলাকার বাসিন্দাদের সাথে নিয়ে কাজের মান সম্পর্কে বিস্তারিত খোজ-খবর নিয়ে লাড়ুগ্রাম এলাকায় নির্মিত নতুন এই সড়কের উদ্বোধন ফলক উন্মোচন করেন এবং পরবর্তীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, মোকনা ইউনিয়ন আ.লীগ সাবেক সভাপতি নান্নু মিয়া, আ.লীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল সহ অন্যান্য আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments