ডেস্ক রিপোর্টঃ জিম্বাবুয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে আয়োজিত ইস্টার উৎসবের সমাবেশে যোগ দিতে চার্চে যাওয়ার পথে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।
বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই চিপিঙ্গের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তার পাশে গভীর খাদ ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র পল ন্যাথি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব বাসে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণক্ষমতা। কিন্তু দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments