ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মা নদী থেকে ছোড়া গুলিতে এক তীরবর্তী বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টার দিকে জুনিয়াদহ রায়টা বালু ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আমিরুল গাইন (৪৫) কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার শরীরে দুটি গুলি লেগেছে। আমিরুল ফয়জুল্লাহপুর গ্রামের মৃত জলিল গাইনের ছেলে। সে একজন কৃষক বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রাজশাহীর বাঘা আলাইপুর চর থেকে একটি স্পিডবোটে ৮/১০ জনের অস্ত্রধারী দল রায়টার পদ্মার তীরে এসে গ্রাম লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এসময় আমিরুল গাইন গুলিবিদ্ধ হন। তার শরীরে দুটি গুলি লেগেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়ার একটি হাসপাতালে ভর্তি করেছে।
স্থানিয় কয়েকজন জানায়, কয়েকদিন ধরে রায়টার বালু ঘাট এলাকায় ভাঙন দেখা যায়। এ অবস্থায় বালু বাহি নৌকা চলাচলে গ্রামবাসী বাধা দিয়ে নিষেধ করা হয়। এর জের ধরেই আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
তারা আরও জানায় আলাইপুরের লোকজনের বালু উত্তোলন করার কথা বাঘা আলাইপুর চরে। কিন্তু তারা ভেড়ামারা দৌলতপুর উপজেলায় ভাঙনকবলীত এলাকায় এসে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নৌকা চলাচলে এ এলাকায় ভাঙন বাড়ছে। ভাঙনরোধে গ্রামবাসীরা নৌকাওলাদের নিষেধ করায় তারা একটি স্পিডবোট করে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র হাতে নিয়ে রায়টা গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলিবর্ষন করতে থাকে। এসময় আনিরুল গাইন নামে একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। এসকল অবৈধ বালু খেকোরা দীর্ঘদিন ধরে এলাকা অশান্ত করে তুলেছে। প্রকাশ্যে অস্ত্রের মহরা দিচ্ছে। এটা বন্ধ করা দরকার।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, গুলিবিদ্ধের যে ঘটনা ঘটেছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষীকুন্ডা নৌ ফাড়ির ওসি মোঃ ফিরোজ উদ্দি বলেন, গুলির ঘটনা জানার পুলিশ পাঠানো হয়েছে।
বগুড়া অফিস: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলকে 'বিড়ি শিল্পের স্বর্ণযুগ' মনে করতেন শ্রমিকরা। জিয়াউর রহমান স্পষ্টভাবে বলতেন, "বিড়ি হলো গরিব মানুষের সিগারেট। যারা দিনমজুর বা রিকশাচালক, তাদে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজার তদারকি কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে মাছ মজু ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের একদিন পরেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে অভিযান পরিচালনা করেছে র্যাব-৮। এসময় হাসপাতাল থেকে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক ...
যশোর অফিস: যশোর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিক্স সামগ্রী ও চা-পাতা জব্দ করেছে যশোর ...
সব মন্তব্য
No Comments