জাবি প্রতিনিধি : ২০২২-২৩ সেশনের ( ৫২ তম আবর্তন) ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন রুবায়েত হাসান নোমান। তবে আকস্মিক সড়ক দুর্ঘটনায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার টেবুনিয়া সিড গোডাউনের সামনে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান রুবায়েত সহ আরও একজন।
নিহতের মধ্যে অন্যজন সুজানগরের রামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত রুবায়েত (২২) পাবনার চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের মজনুর রহমানের ছেলে।
রুবায়েতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস দেরিতে শুরু হওয়ায় ঈশ্বরদীর রূপপুর ও পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন রুবায়েত এবং রিফাত। যাওয়ার পথেই এ ঘটনা ঘটে।
তার মামা একরামুল ইসলাম বলেন, ছেলেটা অনেক মেধাবী ছিল। সে এবার বেশ কয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। রুবায়েত আমাদের বংশের একটা আশা ভরসার জায়গা ছিল। সে মারা যাওয়ার পর আমাদের আর কিছু থাকলো না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাটোর থেকে 'রাব্বি পরিবহনের' একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরদীর দিকে যাওয়া একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী নিহত হন এবং আরও তিনজন আহত হন।
পুলিশ জানিয়েছে, তাদের উদ্ধার করে পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত তিনজনকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুদ্দীন জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের টিম নিহতদের উদ্ধার করেছে। নিহতের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ইতোমধ্যে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার কারণ খতিয়ে দেখছি। এরপরে আইনগত ব্যবস্থা নিবো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments