আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা পরিষদ নির্বাচনে শেরপুর সদর উপজেলা ও শ্রীবরদী উপজেলার ১নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১৭ অক্টোবর শেরপুর জেলা পরিষদ নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়েছে। সারাদেশে একই দিনে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হবে।
১নং ওয়ার্ডে ৪জন সংরক্ষিত মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শেরপুর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমুন আলম লিপির বাছাই পর্বে ঋণ খেলাপীর দায়ে প্রার্থীতা পদ বাতিল হয়ে যায়। অপরদিকে অপর দুই প্রার্থী এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর গণ জোয়ার দেখে ২৫ সেপ্টেম্বর তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
২৬ সেপ্টেম্বর সোমবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাহেলা আক্তার, সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সম্মুখে এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীকে বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং তার হাতে বিজয়ী ঘোষণা পত্র তুলে দেন।
এসময় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা সহ চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালের জেলা পরিষদ নির্বাচনে এডভোকেট ফারহানা পারভীন মুন্নী বিপুল ভোটে জয়লাভ করে ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments