সাভার (ঢাকা) সংবাদদাতা: সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে উক্ত মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে। এই ঘটনায় ধর্ষণকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নিয়ে তারা ধর্ষণকারী নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেফতার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডাকেন ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোইরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারীকে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন নুরুল ইসলাম।
এরপরে দীর্ঘ সময় তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, গত ৯ নভেম্বর ভুক্তভোগী শিক্ষিকা আশুলিয়া থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এ সময় এ মামলার এজহারে দুজনকে আসামি করা হলেও আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় স্থানীয়ভাবে বিচার সালিশ করা হয়েছিল। সালিশ মনের মত না হওয়ায় মামলা করতে দেরি হয়। এ সময়ের মধ্যে আসামিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments