মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর: জেলার সদরপুর চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে ২১৬ জন খামারির মধ্যে ৫৪০০টি মুরগি বিতরণ করা হয়েছে। ‘ঢাকা বিভাগীয় নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় শনিবার (২০ জুন) সকালে উপজেলা চত্বরে এসব মুরগি বিতরণ করা হয়।
বিনামূল্যে সরকারি সহায়তা হিসেবে উন্নত জাতের সোনালি মুরগি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শরীফ শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুর-৪ এর সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সুফলভোগীদের হাতে মুরগি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “চরের মানুষের ভাগ্যবদল ও পুষ্টির চাহিদা মেটাতেই সরকার এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সদরপুর উপজেলায় প্রায় ৪ ইউনিয়নের খামারিরা এই প্রকল্পের বিভিন্ন সুবিধার আওতায় রয়েছেন।পর্যায়ক্রম পুরো উপজেলা এই প্রকল্পের আওতায় আসবেন।”
বিনামূল্যে ২৫টি করে মুরগি পেয়ে আনন্দিত খামারি আমিনুল হক ও রওশন আরা। তারা জানান, অভাবের সংসারে এই মুরগিগুলো লালন-পালন করে ও ডিম বিক্রি করে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছেন তারা। সরকারি এই উদ্যোগ তাদের মুখে হাসি ফুটিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা.আব্দুর রহিম,জেলা প্রানিসম্পদ ডা. এ,কে,এম,আসজাদ প্রমুখ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments