আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: আজ সোমবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ দক্ষিণ বাজার ও আড়ানী বাজারে ভোক্তা পর্যায়ে নিরাপদ মাংস বাজারজাতকরণের লক্ষ্যে কসাইখানা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।
এসময় কিছু অনিয়ম পরিলক্ষিত হওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬(ছয়) জন পশুজবাইকারী ও মাংস বিক্রেতাদের মোট ১৫০০০/- টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু সাঈম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, সাধারণ ভোক্তা, উপজেলা নির্বাহী অফিস এবং উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল, নালিতাবাড়ীর অন্যান্য স্টাফবৃন্দ।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments