ঠাকুরগাঁও প্রতিনিধি : বর্তমানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনেক যুবক- যুবতী ধ্বংসের দিকে যাচ্ছে। কলুষিত হচ্ছে সমাজ। আবার অনেকেই প্রযুক্তি ব্যবহার করেই সাফল্য অর্জন করছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় হল রুমে এসময় তিনি বলেন, যেকোনো অপরাধে ঠাকুরগাঁও জেলা পুলিশ সব সময় তৎপর। গেল সপ্তাহে পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে অপরাধ দমনে ভূমিকা রেখেছে।
নায়িকা ও সুন্দরী মেয়েদের ছবি ডাউনলোড করে নগ্ন ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধের সাথে জড়িত ৪ জন আসামি গ্রেফতারসহ ৩০ টি ল্যাপটপ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ/ডিজিটাল নিরাপত্তায আইনে মামলা হয়েছে।
পুরাতন পরিত্যক্ত ১ টি মোটরসাইকেল উদ্ধার, মাদক উদ্ধার অভিযানে ৬০০ গ্রাম গাজা ও ৩০০ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ ১০ জন গ্রেফতার। ১৪ বছরের সাজা আসামি সহ বিভিন্ন মেয়াদের ৭টি সাজা ওয়ারেন্ট, ৬৯ টি ওয়ারেন্ট (জিআর/সিআর) তামিল সহ চুরি মামলার ১ জন কুখ্যাত পেশাদার চোর ও বিভিন্ন মামলাযর ৫২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
শহরের ট্রাফিক পয়েন্টগুলোতে ত্রুটিপূর্ণ গাড়ি চালানোর জন্য ১১৬ টি মামলায় ৫ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা সহ বিট পুলিশিং, উঠান বৈঠক এর মাধ্যমে আত্মহত্যা, বাল্যবিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধ করার লক্ষ্যে নিয়মিত জনসচেতনামূলক প্রচার করে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা পুলিশ।
এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments