সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জের ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলা ধসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন। রোববার (১ মে) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে স্থানীয় বখক্তিয়ার ঘাট এলাকায় টিলা ধসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।
লক্ষণাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন তার ইউনিয়নের রিয়াজ আহমদ নামের একজনের পরিবারের চারজন মাটিচাপা পড়ে মৃত্যু হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। ইতিমধ্যে ফায়ার সার্ভিসসের কর্মীদের খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।
লক্ষণাবন্দ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু জানান রিয়াজ আহমদের পরিবারের চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন।
চারজনের মধ্যে নিহত রিয়াজ আহমদ,তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ চারজন নিহত হয়েছেন বলে জানান তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধারের খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments