ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যুক্ত বিবৃতিতে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী রাবেয়া আক্তার হত্যাকারী মাদ্রাসা শিক্ষক সাইদুলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ‘গত ৮মে রাতে মাদ্রাসা শিক্ষক সাইদুল ইসলাম রাবেয়া আক্তারের বাসায় ঢুকে তার মাথা, গলা, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাধা দিতে এলে তার মা এবং ৩ বোনকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা রাবেয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাবেয়ার মা মুমূর্ষু অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুল রাবেয়ার ছোট ২ বোনকে কোরআন পড়াতো। এক পর্যায়ে রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিলে তার পরিবার তা প্রত্যখ্যান করায় সাইদুলের প্রতিহিংসার বলি হতে হলো রাবেয়াকে। রাবেয়ার পরিবার শুরু থেকেই সাইদুলকে নানাভাবে বুঝানোর চেষ্টা করেছে। কিন্তু সাইদুলের লাগামহীন লালসার তাড়না নিবৃত করতে পারেনি, বরং দিন দিন তার ঔদ্ধত্ত্বের সীমা ছাড়িয়েছে।‘
নেতৃবৃন্দ আরো বলেন, ‘আজ দেশে এমন ঘটনা অহরহ ঘটে চলেছে। অপরাধীরা ক্ষমতাবানদের ছত্রছায়ায় নিরাপদে থাকলেও ভুক্তভোগী মানুষ অসহায় ও বিপন্ন জীবনযাপন করছে। কোথাও আইনের শাসন নেই। বিচারহীনতাই আজ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই অপরাধীরা প্রকাশ্যে নির্বিঘ্নে খুন বা উত্যক্ত করার সাহস পাচ্ছে। অবিলম্বে সাইদুলকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত বিচার করে দৃষ্টান্দমূলক শাস্তি দিতে হবে।‘
নেতৃবৃন্দ সকলপ্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ক ...
স্টাফ রিপোর্টার: সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দি ...
বিশেষ প্রতিনিধি, সিলেট: জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না, বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, ‘বিগত এক যুগ ধরে জনগ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি ...
সব মন্তব্য
No Comments