স্টাফ রিপোটার: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, যে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি সেই পাকিস্তানি বাহিনীও এভাবে কোনো অফিসে বা বাড়িতে হামলা চালায়নি।
আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি বিএনপি'র এখানে হয়তো ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু এ ঘটনায় পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে, তারা কত জঘন্য, কত বর্বর। তারা সভ্য সমাজে বসবাস করার মতো উপযুক্ত নয়।
কর্নেল অলি বলেন, পুলিশ বাহিনী মনে করেছে এই সরকার আমৃত্যু ক্ষমতায় থাকবে। কিন্তু বুঝতে হবে কোনো স্বৈরাচার বেশি দিন রাজত্ব করতে পারেনি।
তিনি বলেন, এ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা যা করার দরকার তাই করতে হবে। আমাদের কর্মসূচি আইন, সংবিধান অনুযায়ী হবে। তারা যতই অন্যায় করুক না কেন! আমরা তাদের পাতা ফাঁদে পা দেবো না। এ সরকারের পতন সময়ের ব্যাপার।
এর আগে, নয়াপল্টনে পুলিশি হামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। কর্নেল অলি আহমদের সাথে এলডিপির সিনিয়র নেতারা ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments