স্টাফ রিপোটার: অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসাইন মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগ জানায়, মামলায় আসামির বিরুদ্ধে অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, অনুসন্ধান শেষে ২০১৮ সালে দুদক আইনে পরিমল কুমার কুরীর নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। এরপর সম্পদ বিবরণী যাচাই করে তার বিরুদ্ধে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকার সম্পদের তথ্য গোপন ও ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার সম্পদের মালিকানার প্রমাণ পাওয়া যায়। পরিমল কুমার কুরী এ সম্পদের মালিকানা ও উৎস গোপন করার চেষ্টা করেছেন। যে কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments