বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী গত ১১ ও ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইন্সটিটিউটে অনুষ্ঠিত "বাংলাদেশের জন্য বিশুদ্ধ বায়ু ও নবায়নযোগ্য শক্তি" নামে একটি কর্মশালায় অংশগ্রহণ করেছে।
কর্মশালাটি আর্থ সোসাইটির ইউথ ফর কেয়ার (Youth For Care)- এর আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহনাফ আদেলুর রাহমান (এমপি), মেম্বার অব ক্লাইমেট পার্লামেন্ট। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন (ডিরেক্টর জেনারেল পাওয়ার সেল) ও ড. এস এম নাফিস শামস (ডিরেক্টর, ইন্সটিটিউট অব এনার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহারকে নিরুৎসাহিত করা এবং বায়ুদূষণ বন্ধে দৃঢ় পদক্ষেপ নিতে দেশের নীতি-নির্ধারকদের উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করার লক্ষ্যে বিভিন্ন সেশন, মতবিনিময় সভা, দলগত কাজের সাথে যুক্ত হয়েছে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "কর্মশালাটি আমাদের জন্য একটি বিরাট শিক্ষামূলক অভিজ্ঞতা ছিল। আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পেরেছি এবং বায়ুদূষণ বন্ধে কিভাবে আমাদের ভূমিকা পালন করতে পারি তাও শিখেছি। আমরা এই কর্মশালা থেকে যে জ্ঞান অর্জন করেছি তা কাজে লাগিয়ে আমাদের দেশকে একটি পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে চাই।"
কর্মশালাটি শিক্ষার্থীদের মধ্যে বায়ু দূষণের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের উৎসাহিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে বলে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজ সোমবার, ১৩ জুলাই অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার, ১২ জুলাই রাতে বিশ্ববি ...
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
সব মন্তব্য
No Comments